হবিগঞ্জে সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৪০
হবিগঞ্জের লাখাই উপজেলায় সালিশি বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে পূর্ব তেঘরিয়া দর্জি হাটি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় আব্দুল মুকিত ও রোকন মিয়া দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন। কয়েকদিন আগে একটি পুরাতন টিভি বিক্রিকে কেন্দ্র করে সেখানে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে ঈদে এলাকায় ফির লে তাদের মধ্যে আবারও কথা কাটকাটি হয়। এরপর চেয়ারম্যানসহ স্থানীয়রা বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার সকালে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
তারা আরও জানান, ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আশঙ্কাজনক কয়েকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ সময় চিকিৎসাধীন অনেকেই পালিয়ে যায়।
এ বিষয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। বেশ কিছু দেশীয় অস্ত্রসহ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু