সাতক্ষীরায় বিষাক্ত মদ পানে তিনজনের মৃত্যু, হাসপাতালে ১৮ জন
ঈদের রাতে বিষাক্ত মদ পানে সাতক্ষীরায় তিনজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অন্তত ১৮ জন। তারা সাতক্ষীরার আশাশুনি, সদর ও খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।
যারা মারা গেছেন তারা হলেন— তেতুলিয়া গ্রামের ফরহাদ গাজীর ছেলে নাজমুল হোসেন (৩৫), জাফর সরদারের ছেলে টিটু খান (৩৮) এবং মোকামখালি গ্রামের কুদ্দুস সরদারের ছেলে ইমরান হোসেন (২৫)।
স্থানীয় বাসিন্দা সাহাবুদ্দিন জানান, ঈদের দিন রাতে কাদাকাটি বাজার সংলগ্ন তেতুলিয়া বাজারের পাশে ১৫ থেকে ২০ জন বন্ধু মিলে মদ পান করেন। এরপর একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। ভোরের দিকে তাদের দ্রুত আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তিনজনের মৃত্যু হয়। এ ছাড়া অসুস্থদের মধ্যে সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, তিনজনের মৃত্যুর খবর পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের বরাতে শুনেছি, তারা মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। এ ছাড়া আরও ১৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু