‘ব্যাটম্যান’খ্যাত অভিনেতা ভ্যাল কিলমার মারা গেছেন
কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার ক্যানসারের কাছে হার মানলেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে মৃত্যু হয়েছে তার, বয়স হয়েছিল ৬৫। বিশ্বের বিভিন্ন গণমাধ্যম আজ বুধবার (২ এপ্রিল) তার মৃত্যুর কথা জানিয়েছে।
সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা আশি ও নব্বইয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন। ‘ব্যাটম্যান ফরেভার’ ও ‘দ্য ডোর্স’-এ জিম মরিসনের চরিত্রে কালজয়ী অভিনয় ভ্যাল কিলমারকে জনপ্রিয়তা দেয়। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ ও ‘দ্য সেন্ট’ ছবিতেও তার অসামান্য অভিনয় দর্শকদের নজর কাড়ে।
গলায় ক্যানসার বাসা বাঁধায় দীর্ঘদিন ধরেই রূপালি পর্দা থেকে দূরে ছিলেন ভ্যাল কিলমার। কিন্তু ২০২১ সালে ‘টপ গান: দ্য ম্যাভেরিক’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেন। যদিও ক্যানসারের কারণে কথা বলার সমস্যা রয়েই গিয়েছিল।
একই বছরে মুক্তি পায় তার জীবনের ওপর নির্মিত তথ্যচিত্র, ‘ভ্যাল’। এতে তার কণ্ঠস্বরটি দিয়েছিলেন ভ্যালের ছেলে। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি যে ভিডিওগুলো রেকর্ড করেছিলেন, সেগুলো নিয়েই তৈরি হয় ওই তথ্যচিত্র।
১৯৯১ সালে ‘দ্য ডোর্স’-এ রকস্টার জিম মরিসনের চরিত্রে অভিনয় ভ্যাল কিলমারকে রাতারাতি খ্যাতি এনে দেয়। যা তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এই সিনেমায় অডিশন দেয়ার আগে জিম মরিসনের সমস্ত গানের লিরিক্স মুখস্থ করে ফেলেছিলেন ভ্যাল কিলমার। এক বছর ধরে জিম মরিসনের মতো পোশাক পরা শুরু করেছিলেন।
ভ্যাল কিলমার ১৯৯৫ সালে ব্যাটম্যানের চরিত্রে প্রথম অভিনয় করেন। ১৯৯৭ সালের ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে তার পরিবর্তে এই চরিত্রে অভিনয় করেছিলেন জর্জ ক্লুনি। তবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সে ছবি। ব্যাটম্যানের চরিত্রে ততদিনে দর্শকদের মনে গেঁথে গিয়েছিল ভ্যাল কিলমারই।
Parisreports / Parisreports
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী
জেন্ডায়ার কানের দুলে ২৭০০ বছরের পুরোনো ইরানি অলংকার
নতুন প্রেমে মজেছেন মালাইকা!
১৪ বছর ধরে কাজ করছি একটা শাড়ি মেরে দেওয়ার জন্য
‘জুরাসিক পার্ক’ খ্যাত অভিনেতা স্যাম নিল মারা গেছেন
কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
কোন রীতিতে বিয়ে করছেন আমির-গৌরী?
বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার মারা গেছেন
অভিনেত্রী সামান্থার মা হওয়ার গুঞ্জন
দ্বিতীয় সন্তান এলো শাকিব-বুবলীর ঘরে
‘দাই দাই’ গানে ঝড় তুললেন শাকিরা-বার্না বয়
শুরু হয়েছে নতুন 'জেমস বন্ড' সিনেমার অডিশন