ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী
হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। নিজেকে কোনও গণ্ডির মধ্যে বেঁধে রাখেননি তিনি। একের পর এক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনেতার ঝুলিতে রয়েছে একাধিক সুপারহিট ছবি। এতো প্রাপ্তির মাঝেও দীর্ঘ দুঃখের অন্ত নেই অভিনেতার জীবনে। ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ।
আজ সোমবার (৭ এপ্রিল) অভিনেতার স্ত্রী তার ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, দ্বিতীয়বার স্তন ক্যানসার ফিরে এসেছে তার জীবনে। গত মাসেও সমাজমাধ্যমে ক্যানসারের সঙ্গে লড়াইয়ের গল্প শেয়ার করেছিলেন তাহিরা।
এর আগে ২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় কেমোথেরাপির ফলে নিজের সম্পূর্ণ মাথা ন্যাড়া হয়ে যায়। ওই ছবিও শেয়ার করেছিলেন তিনি। তখন নিয়মিত ইনস্টাগ্রামে নিজের চিকিৎসা যাত্রার একাধিক মুহূর্ত পোস্ট করতেন। দীর্ঘ সাত বছর পর আবারও ক্যানসারের আক্রান্ত হয়েছেন তিনি।
আয়ুষ্মানের শুরুটা হয় ভিকি ডোনার সিনেমা দিয়ে। যা বক্স অফিস তো বটেই বহু সিনেমা-প্রেমীদেরও নজর কেড়েছিল। অভিনয়ে নাম লেখালেও সংগীতশিল্পী হিসেবে রয়েছে ব্যাপক খ্যাতি।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে