মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাভারে ফের চলন্ত বাসে ছিনতাই, টাকা-স্বর্ণ লুট


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১২-৪-২০২৫ সকাল ৯:৫২

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একইদিনে দুটি চলন্ত যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ এপ্রিল) বেলা ১২টার দিকে মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় সাভার পরিবহন ও কিছুক্ষণ পর সিএন্ডবি এলাকায় রাজধানী পরিবহনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার দুপুরে ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন নামের একটি বাসে যাত্রীবেশে থাকা কয়েকজন ছিনইতাইকারী দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এ সময় তারা যাত্রীদের কাছ থেকে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়।

এদিকে, কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএনবি এলাকায় রাজধানী পরিবহনে উঠে তিনজন ছিনতাইকারী। এ সময় তারা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছে থেকে নগদ টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে।

দিনে-দুপুরে এ ধরনের ঘটনায় যাত্রীবাহী বাসে উঠতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। মহাসড়কে পুলিশের টহল জোরদার করার দাবি জানিয়েছেন যাত্রীরা।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে বক্তব্য নিতে একাধিকবার ফোন দিলেও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, এর আগেও মহাসড়কটির একইস্থানে বেশ কয়েকটি চলন্ত যাত্রীবাহী বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ