মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরে ফ্ল্যাট থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার 


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৯-৪-২০২৫ দুপুর ১০:০

গাজীপুরের টঙ্গীর একটি ফ্লাট বাসা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৫টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই শিশুর মরদেহ উদ্ধার করে। 

নিহতরা হলেন, পূর্ব আরিচপুর রুপবানের টেক এলাকার বাসিন্দা আব্দুল বাতেন মিয়ার ছেলে আব্দুল্লাহ (৪) ও মেয়ে মালিহা (৬)। আব্দুল বাতেন মিয়া বাড়ি  ব্রাহ্মণবাড়িয়া জেলার তাতুয়াকান্দি গ্রামে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন , টঙ্গীর আরিফপুর রূপভানের টেক এলাকার সানোয়ার মিয়ার ৮ তলা ভবনের ৩য় তলা থেকে দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছে।

ওসি  আরও বলেন, ওই বাসার মধ্যে শিশুদের মা রয়েছেন। তার কাছ থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ থানায় নেয়া হয়েছে। 

নিহত শিশুর মায়ের দাবি, মাথা ব্যাথার ওষুধ খেয়ে ঘুমিয়ে ছিলেন তিনি । এসময় অজ্ঞাতনামা ব্যক্তি দাঁড়ালো অস্ত্রের মাধ্যমে  কুপিয়ে বিক্ষিপ্তভাবে তার দুই সন্তানকে হত্যা করে চলে যায়। তবে ঘটনার সময় তাদের বাবা বাইরে ছিলেন।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ