অপারেশন সিঁদুর সমর্থন করে ১ লাখ অনুসারী হারালেন আলিয়া
সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, সেটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তারকাদের জন্য। সেটা বলিউড হোক আর টলিউড। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহাওয়াতে, অপারেশন সিঁদুর সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় নানা কথা লিখেছেন তারকারা।
আর তাতেই হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করল তাদের। মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে।
পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন। আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন।
গত সপ্তাহে পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে।
বলিউডের পাশাপাশি টলিপাড়ার শিল্পীদের অনেক ফলোয়ার রয়েছে বাংলাদেশে। ভারত-বাংলাদেশ রাজনৈতিক সমীকরণের প্রভাব টলিপাড়ার শিল্পীদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উপর কতটা পড়বে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।
সোশ্যাল মিডিয়াতে কার কত ফলোয়ার, তার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে। তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের।
ভারত-পাকিস্তান ইস্যুর পর থেকে বলিউড তারকাদের অনুসারীর সংখ্যা হুড়মুড়িয়ে কমছে। যেটা হয়তো পরবর্তীতে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে