বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর খুন


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৫-২০২৫ রাত ১০:৩৭

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল্লাহ (১৪) নামে এক কিশোর নিহতের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (২৩ মে) রাতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত আব্দুল্লার বাবা শামীম জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ শয্যা হাসপাতালে যাই। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন।

পরে ঢাকা মেডিকেল নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ বর্তমানে ঢাকা মেডিকেলের মর্গে রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারি ঘটনা ঘটে। সেই ঘটনা হৃদয় ও সাব্বির নামে দুজন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে।

পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। এ ঘটনায় আমরা সাব্বির নামে একজনকে আটক করেছি।

এদিকে নিহত আব্দুলার বড় ভাই রোহান জানান, তারা দুই ভাই বাবার সাথে ঢাকায় ওয়ার্কশপে কাজ করতো। দুই ভাই এক বোনের মধ্যে সে সবার ছোট।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ