নিম্নচাপটি দুর্বল হলেও এখনো উত্তাল বঙ্গোপসাগর
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনো কাটেনি এর রেশ। জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অধিকাংশ যায়গায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া জোয়ারের তাণ্ডব চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় সৈকতে অতি উৎসাহী কিছু পর্যটককে গোসলে মেতে থাকতে দেখা গেছে। সৈকতের আশপাশের মার্কেটগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতকারী সংস্থার (সিপিপি) স্থানীয় টিম লিডার মো. সোলাইমান বিশ্বাস বলেন, আমাদের উপজেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। সেই মোতাবেক সবাই কাজ করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের সিপিপির সব সদস্যরা প্রস্তুত রয়েছেন।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু