বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-৬-২০২৫ রাত ৯:২০

দিনাজপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানে দেশের বৃহত্তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ জুন) সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এই জামাতে অংশ নেন প্রায় এক লাখ মুসল্লি।

ঐতিহাসিক এই মাঠে নামাজ পড়তে ভোর থেকেই জড়ো হতে থাকেন মুসল্লিরা। নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ ময়দানে ভিড় করেন। শুধু দিনাজপুর নয়, আশপাশের জেলা ও উপজেলা থেকেও এসেছিলেন অনেকে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাজানো হয়েছিল গোটা এলাকা। ছিল পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন দিনাজপুরের আন-নুজুম ইসলামিক একাডেমির পরিচালক মাওলানা মাহফুজুর রহমান। তিলাওয়াত ও খুতবা শেষে তিনি বিশ্ব মুসলিমের শান্তি, দেশের অগ্রগতি ও সবার মঙ্গল কামনায় মোনাজাত করেন। এ সময় অনেকেই কান্না করেন। 

নামাজে অংশ নেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হোসাইন, দিনাজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রিয়াজ উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতারা।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ