বাবা হিন্দু, স্বামী মুসলিম, কারিনা কোন ধর্মের?
বলিউড তারকাদের প্রেমে ধর্ম বাধা হতে পারেনি। ভিন্ন ধর্মাবলম্বী হয়েও এক ছাদের নিচে সংসার পেতেছেন তাদের অনেকে। এই দলে আছেন কারিনা কাপুরসহ একাধিক বলিউড তারকা। কাপুর পরিবারের ছোট মেয়ে কারিনা খান বিয়ে করেছেন মুসলিম ধর্মের সাইফ আলি খানকে। অন্যদিকে বাবা হিন্দু। তাহলে কোন ধর্ম অনুসরণ করেন তিনি?
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খান পরিবারে বিয়ের সুবাদে নামের পদবী ব্যবহার করেন ঠিকই, কিন্তু কারিনাকে ধর্ম পাল্টাতে হয়নি। সম্প্রতি অভিনেত্রীর বড় ছেলে তৈমুর খানের পিডিয়াট্রিক নার্স (ন্যানি) একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা জানিয়েছেন।

পডকাস্ট অনুষ্ঠানে সাইফ আলি খানের পরিবার সম্পর্কে তার অভিজ্ঞতা ভাগ করেছেন। এসময় কারিনার ধর্ম নিয়েও কথা বলেন। তিনি জানিয়েছেন, করিনা খান হিন্দুও নন, মুসলমানও নন। অভিনেত্রী তার মা ববিতা কাপুরের ধর্ম অনুসরণ করেন। অর্থাৎ খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি। যিশুই করিনার আরাধ্য দেবতা।
বলে রাখা ভালো, সাইফ আলির বাবা কিংবদন্তি ভারতীয় ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদিকে বিয়ে করেন ঠাকুর পরিবারের মেয়ে অভিনেত্রী শর্মিলা ঠাকুর। বিয়ের পর ধর্ম পরিবর্তন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। নাম পাল্টে হয়েছিলেন আয়েশা বেগম। এদিকে সাইফের ঘরণী হয়ে এলেও শাশুড়িকে অনুসরণ করেননি কারিনা।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে