গোপালগঞ্জে সংঘর্ষে তিনজন নিহতের খবর
গোলাপগঞ্জে দিনভর সংঘর্ষের ঘটনা তিনজন নিহতের খবর পাওয়া গেছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় হাসপাতাল সূত্র নিহতদের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নিহতরা হলেন, দীপ্ত সাহা, রমজান কাজী ও ইমন তালুকদার। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, এরইমধ্যে গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। আজ বুধবার (১৬ জুলাই) রাত ৮টা হতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। বুধবার দুপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে এনসিপির নেতাদের গাড়িবহরে দুই পাশ থেকে হামলা চালায় ও ইট-পাটকেল ছুড়ে। এরপর থেকে দফায় দফায় হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ, সেনাবাহিনী তাদেরকে পিছু হটানোর চেষ্টা চালায়। এছাড়া, জেলায় ১৪৪ ধারা জারি ও চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এদিকে, হামলার মুখে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেয় এনসিপি নেতারা। পরে তাদের সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরিয়ে নেয়া হয়।
অন্যদিকে, এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনায় দেশের বিভিন্ন মহাসড়কে অবস্থান নিয়ে ব্লকেড করেছে ছাত্র-জনতা। এখন পর্যন্ত রাজধানীর শাহবাগ, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়ক, চট্টগ্রাম, সিলেট সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা বলেন, ৭২ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জে ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে হবে।
তবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ব্লকেড সরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি বলেন, সড়ক থেকে ব্লকেড সরিয়ে নিয়ে রাজপথের একপাশে অবস্থান করুন।
Parisreports / Parisreports
তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু
গাইবান্ধায় তদন্ত কেন্দ্রে জুয়া-অনৈতিক কর্মকাণ্ড
গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রোল-অকটেন উদ্ধার
মোংলায় পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
গলাকাটা অবস্থায় উদ্ধার শিশু ইরার মৃত্যু
নরসিংদীতে তরুণীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ৫
ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়
কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৫
সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা
রংপুরে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২