মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মাগুরায় কবরস্থান থেকে ৯২টি লাইট চুরি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১১-৮-২০২৫ রাত ১:১২

মাগুরা ভায়না পৌর কবরস্থানের ৯২টি মূল্যবান লাইট চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। লাইটগুলোর আনুমানিক মূল্য প্রায় দুই লাখ ৭৬ হাজার টাকা। রোববার (১০ আগস্ট) মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোরস্তান কমিটির পক্ষ থেকে এ বিষয়ে থানায় একটা লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। চুরির বিষয়টি গত শুক্রবার গোরস্তান কমিটির নজরে আসে। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তা  ছড়িয়ে পড়ে।

পৌর কবরস্থানের খাদেম আবু বক্কার বলেন, গত দুই দিনের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। প্রথম দিন কয়েকটি লাইট খুলে নেওয়া হলে ধারণা করা হয়েছিল, মেরামতের জন্য ঠিকাদারের লোক এগুলো নিয়ে গেছে। কিন্তু পরের রাতেই সবগুলো লাইট খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রতিটি লাইটের গোড়া থেকে মূল অংশ খুলে নেওয়া হয়েছে এবং ইলেকট্রিক তার সযত্নে টেপ দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা খোকন চোপদার বলেন, ঠিকাদারের লোক সেজে দিনের বেলা কেউ খুলে নিয়ে গেছে কিনা, তা খতিয়ে দেখতে হবে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কবরস্থানে কোনো সিসি ক্যামেরা নেই। মিরাজ নামে স্থানীয় বাসিন্দা বলেন, কবরস্থানের মতো জায়গায় লাইট চুরি হওয়া খুবই দুঃখজনক। দ্রুত সিসি ক্যামেরা স্থাপন করা প্রয়োজন।

মাগুরা পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আহসান বারী বলেন, প্রতিটি লাইটের মূল্য প্রায় তিন হাজার টাকা। চুরির ঘটনায় গোরস্তান কমিটি পৌরসভায় অভিযোগ করেছে এবং সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে ইলেকট্রিক তারে টেপ পেচানো হয়েছে এবং মেইন সুইচ বন্ধ রাখা হয়েছে, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭