মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

অভিযান চলাকালে এসিল্যান্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ রাত ৩:৩৯

শরীয়তপুরের গোসাইরহাটে মা ইলিশ রক্ষায় অভিযানে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা। পরে কৌশলে সেখান থেকে চলে আসতে সক্ষম হন তারা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১২টার দিকে উপজেলার আলাউলপুর ইউনিয়নের চর জালালপুর এলাকার মেঘনা নদীর শাখা নদী মোস্তফা ঢালির খালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে।

উপজেলা মৎস্য বিভাগ জানায়, মা ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে বেশ কয়েকদিন ধরে চর জালালপুর এলাকায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী সমন্বয় করে নদীতে ইলিশ মাছ শিকার করে তা বিক্রি করে আসছিল।

মঙ্গলবার সকালে মাছ বিক্রি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নিরব। এ সময় ব্যবসায়ীরা ট্রলারে মাছ নিয়ে মেঘনা নদীর শাখা নদী মোস্তফা ঢালির খালে প্রবেশ করে মাছ সরিয়ে ফেলে।

পরে প্রশাসন ও মৎস্য বিভাগ ট্রলারটি জব্দ করে নিয়ে আসার সময় তাদের ওপর হামলার চেষ্টা চালায় ওই ব্যবসায়ীরা। পরিস্থিতি বেগতিক দেখে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা কৌশলে সেখান থেকে চলে আসেন।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭