মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতাকে হত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১০-২০২৫ বিকাল ৭:৪৬

চট্টগ্রামের হাটহাজারীতে প্রকাশ্যে ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ (৩০) নিহত হয়েছেন। এ সময় তার সঙ্গে থাকা আরও একজন ছুরিকাঘাতে আহত হয়েছেন, তবে তার পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১০টার দিকে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশসহ দুইজনের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা এরপর পালিয়ে যান। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, অপু দাশ হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তাকে একদল যুবক ছুরিকাঘাত করে পালিয়ে যান। আমরা ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানানো হবে।

Parisreports / Parisreports

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮

কক্সবাজারে পাহাড় ধসে ৮ রোহিঙ্গা ও বাংলাদেশির মৃত্যু

জমি নিয়ে সন্তানদের বিরোধ, বাড়ির উঠানে বাবাকে দাফন

২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর মরদেহ

পরিত্যক্ত টয়লেটে বিষাক্ত গ্যাসে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

পাবনায় সমকামীর সংখ্যা ছাড়িয়েছে ১৬শ, বাড়ছে এইডস

চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়ে হত্যা, সন্দেহে আর্থিক বিরোধ

বরগুনার ডাকবাংলো থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার

ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

বাড়ছে ব্রহ্মপুত্র-তিস্তার পানি, বন্যার শঙ্কা

বাউফলে সেতু নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে মন্ত্রী

ঝিনাইদহে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭