দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র রমজান ও ঈদুল ফিতরের কারণে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রায় ৪০ দিনের ছুটি শেষে আজ রোববার (২৯ মার্চ) থেকে আবার খুলেছে। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার (২৬ মার্চ) ছুটি শেষ হয়। কিন্তু পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শ্রেণিকক্ষে কার্যক্রম শুরু হয় আজ।
সংশোধিত বার্ষিক ছুটির সূচি অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে রমজান ও ঈদের ছুটি শুরু হয় এবং ২৬ মার্চ পর্যন্ত চলেছে। অন্যদিকে, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রয়োজনে সরকার ৯ মার্চ থেকে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ফলে বিশ্ববিদ্যালয়গুলোতেও ঈদের ছুটি নির্ধারিত সময়ের আগেই কার্যকর হয়।
ছুটি শেষে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অধিকাংশ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় ৯ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল।
এদিকে, প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছুটির কারণে শিক্ষার ঘাটতি পূরণের জন্য পরবর্তী ১০টি শনিবার ক্লাস চালানো হবে। অর্থাৎ ৪ এপ্রিল শনিবারেও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পাঠদান চলবে।
Parisreports / Parisreports
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০
টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা
ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত
স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বহাল আগামী শিক্ষাবর্ষেও
ডারল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলে সায়েন্স ফেয়ার অনুষ্ঠিত