বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১-৭-২০২৬ রাত ৮:৩৬

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (১ জুলাই) দুপুরে সচিবালয়ে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আশা করছি এবার প্রশ্নপত্র ফাঁস হবে না। যেভাবে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, তাতে প্রশ্নপত্র ফাঁসের সুযোগ খুবই কম। ডিজিটাল প্রশ্নপত্র চালু করলেও হ্যাকিং হবে না, এমন নিশ্চয়তা দেওয়া যায় না। যুক্তরাষ্ট্রের মতো দেশেও এ ধরনের ঝুঁকি রয়েছে।

তিনি আরও বলেন, পরীক্ষা চলাকালে কোনো সংসদ সদস্যের (এমপি) কেন্দ্র পরিদর্শনের কারণে যেন পরীক্ষার পরিবেশ বিঘ্নিত না হয়। গত এসএসসি পরীক্ষার সময় এমন দু-একটি ঘটনা ঘটেছিল। তবে এবার এমপিরা বিষয়টি বিবেচনায় রাখবেন বলে আশা প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।


শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার খাতা মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে শিক্ষকরা যেন নিজেদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন না করেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এজন্য পরীক্ষকের সংখ্যা বাড়ানো, একজন পরীক্ষকের কাছে খাতার সংখ্যা কমিয়ে আনা এবং দ্বৈবচয়ন (র‌্যান্ডম) পদ্ধতিতে খাতা পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে।

প্রসঙ্গত, আগামী ২ জুলাই (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। পরীক্ষাকেন্দ্র ২ হাজার ৬৯৭টি এবং অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৪৩৯টি। এছাড়া ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Parisreports / Parisreports

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া 

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০

টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা

ভুখা মিছিলে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশত