বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে ‘রাশিয়ান হাউস ইন ঢাকা’। রাশিয়ায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড জয় থেকে শুরু করে উত্তর মেরুর রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযান- সবক্ষেত্রেই এখন উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের তরুণদের। ২০২৬ সালের প্রথমার্ধের কার্যক্রম নিয়ে আয়োজিত অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা।
রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার শিক্ষাগত সহযোগিতার ধারাবাহিক অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে। এর ফলে আরও অধিক সংখ্যক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীর জন্য রাশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে।
অনলাইনে যুক্ত হয়ে রাশিয়ান সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ফারজানা ইয়াসমিন জানান, রাশিয়ার আধুনিক শিক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান উন্নত আবাসন ব্যবস্থা বিশ্বমানের ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করছে।
শুধু শ্রেণিকক্ষের পাঠেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক যুব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মেধাবীরা এখন বিশ্বনেতাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলছেন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম থেকে শুরু করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল- সবখানেই বাংলাদেশের তরুণরা নিজেদের মেধা ও নেতৃত্ব তুলে ধরছেন। বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জিন্নাত আরা জাসোয়ার ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’ প্রাপ্তি এবং রোসআটমের প্রজেক্ট ‘আইসব্রেকার অব নলেজ’-এর মাধ্যমে দুই বাংলাদেশির উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণের সুযোগ দেশীয় শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।
আন্তর্জাতিক একাডেমিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। সিরিয়াস ফেডারেল টেরিটরি-তে অনুষ্ঠিত ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ ‘টিম বাংলাদেশ’-এর প্রজেক্ট রাউন্ড বিজয় এবং তাসিন মোহাম্মদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জয় ছিল এবারের অন্যতম প্রাপ্তি। তাসিন বর্তমানে বাংলাদেশে রাশিয়ার একাধিক অলিম্পিয়াডের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
বিশেষভাবে আলোচিত হয় সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম (SPIEF) ২০২৬, যেখানে রাশিয়ার আন্তর্জাতিক যুব কর্মসূচির আওতায় বাংলাদেশের পাঁচজন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এ উপলক্ষে অংশগ্রহণকারী মো. সৈয়দ রাইহান উল ইসলাম (ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি), মো. তৌহিদ বিন শাফি (কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ), সাকিব আসাদ খান (কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ) এবং ড. বারেক কায়সার (ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ) তাদের অভিজ্ঞতা, আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তোলার সুযোগ এবং পেশাগত জ্ঞান অর্জনের বিষয়গুলো তুলে ধরেন।
পরিচালক ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল এবং ইস্টার্ন ইকোনমিক ফোরাম-সহ নিউ জেনারেশন প্রোগ্রাম-এর বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগ সম্পর্কেও বিস্তারিত তুলে ধরেন। এসব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মেধাবী তরুণরা রাশিয়ায় সম্পূর্ণ অর্থায়নে শিক্ষা, সংস্কৃতি ও আন্তর্জাতিক বিনিময় কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।
সংবাদ সম্মেলনে তাসিন মোহাম্মদ জানান, ২০২৫ সালে সেন্ট পিটার্সবার্গ ও RUDN বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে রুশ ভাষার নিবিড় কোর্স পরিচালিত হয়। তিনি আরও জানান, ২০২৬ সালের আগস্ট মাসে রুশ ভাষার বিশেষজ্ঞরা পুনরায় বাংলাদেশে এসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনা করবেন।
Parisreports / Parisreports
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০
টানা ২২ দিন ধরে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা