হোটেল থেকে দক্ষিণী অভিনেতার মরদেহ উদ্ধার
ভারতের উত্তর প্রদেশের বেনারসের একটি হোটেল রুম থেকে মালয়ালাম অভিনেতা দিলীপ শঙ্করের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুইদিন ধরে সেই হোটেল থেকে অভিনেতাকে বের হতে না দেখলে সন্দেহ হয় সেখানকার কর্মীদের। এরপর গত রোববার পুলিশ ঘটনাস্থলে গেলে দিলীপের মরদেহ উদ্ধার করা হয়। মূলত, আউটডোর শ্যুটিংয়ের উদ্দেশ্যেই সেই হোটেলে ছিলেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের খবর, মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ খ্যাতনামা দিলীপ শংকর। সম্প্রতি উত্তর প্রদেশে একটি ধারাবাহিকের শ্যুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শ্যুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুইদিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। ফের সিরিয়ালের শ্যুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমের একটি হোটেলে থেকে যান। কিন্তু এর দুইদিন পর তার মরদেহ মেলে।
এদিকে দিলীপ শঙ্করের সহ-অভিনেতারা জানিয়েছেন, বিগত কয়েক দিন ধরেই নানারকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। ফলে একরকম রহস্যের মধ্য দিয়ে যাচ্ছে এই মৃত্যু। পুলিশ ইতোমধ্যে এই অভিনেতার মৃত্যুর কারণ বের করতে তদন্তে নেমেছে।
হোটেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি করে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, আম্মাইয়ারিআত্থে, পঞ্চগনির মতো একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণী টেলিদুনিয়া এবং ভক্তমহলে শোকের ছায়া নেমে এসেছে।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে