সড়কে সহপাঠী নিহতের ঘটনায় বুয়েট শিক্ষার্থীদের ৬ দফা
রাজধানী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের চাপায় প্বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের ঘটনায় সড়ক আইন জারিসহ ছয় দফা দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে পলাশীর মোড়ে অবস্থান নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
গতকাল রাতে রাজধানী পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসই (২০২১) ব্যাচের ছাত্র মোহতাসিম মাসুদ। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন একই ব্যাচের অমিত সাহা এবং মো. মেহেদি হাসান খান।
বুয়েট শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পলাশী মোড়ে জড়ো হয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তাদের দাবিগুলো হলো যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদী-পক্ষকে বহন করতে হবে, নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে, তদন্ত কার্যক্রমে বাধাদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আহতদের স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যাপারে বুয়েট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে এবং সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায়, সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে যথোপযুক্ত ভূমিকা সরকারকে রাখতে হবে।
Parisreports / Parisreports
বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২
পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া
ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ
দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান
ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী
শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়
জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১
দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান
শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০