অডিশন দিতে গিয়ে প্রাণ হারালেন অভিনেতা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতের তরুণ অভিনেতা আমন জয়সওয়াল। শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার সহকর্মী ধীরজ মিশ্র। জানিয়েছেন, একটি ট্রাক অভিনেতার মোটরসাইকেলে ধাক্কা দিলে সঙ্গে সঙ্গেই প্রাণ হারান আমন।
২২ বছর বয়সী আমন হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ জনপ্রিয়। তরুণ অবস্থায় তার সুদর্শন চেহারা এবং রসিক স্বভাবে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। ইতোমধ্যে তার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে টেলি ইন্ডাস্ট্রিতে।
জানা গেছে, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন আমন। সেখানেই যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা দেয় একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমন জয়সওয়ালের।
উত্তর প্রদেশের বালিয়া থেকে মুম্বাইতে ক্যারিয়ার গড়ার জন্য পা রেখেছিলেন আমন। ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার পর থেকেই দর্শকমহলে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। একজন মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করলেও হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেন রবি দুবে, শগুন মেহেতার শো ‘উদারিয়া’র মাধ্যমে।
Parisreports / Parisreports
চিকিৎসককে ফাঁদে ফেলে মারধর ও লুট
‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল, আমার ভালো লাগেনি’
শরীফুল রাজকে প্রযোজকের আইনি নোটিশ
নীল সমুদ্রের পাড়ে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব
বিজয়কে ১০০ বার বিয়ের প্রস্তাব নিয়ে বিতর্ক
ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
হামলাকারীদের লক্ষ্য ছিলাম আমি
১৫ বছর পর ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল
নানা পাটেকরের মৃত্যুকে ‘অস্বাভাবিক’ বলে মামলা দায়ের পুলিশের
ভিডিও বানিয়ে প্রিয়াঙ্কার নজর কাড়লেন কৃষাণী
‘আপনার জায়গা জেলেই’, রাজপালের উদ্দেশে আদালত
২৫ বছর বয়সেই সাফল্যের শীর্ষে