শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রামে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি করে হত্যা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ সকাল ৫:৩০

চট্টগ্রামের রাউজানে দিনেদুপুরে প্রকাশ্যে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে জুমার নামাজের আগে নোয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম জাহাঙ্গীর আলম। তিনি সাবেক ইউপি সদস্য আবু সৈয়দের ছেলে। 

স্থানীয় সূত্র জানিয়েছে, জাহাঙ্গীর আলম আজ জুমার নামাজ পড়তে মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহর থেকে গ্রামের বাড়িতে যান। তিনি স্থানীয় আসদ আলী মাতব্বর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েক দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে জাহাঙ্গীরকে মাটিতে ফেলে দেয় তারা। পরে গুলি করে। এসময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চলে।

পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চোধুরী বলেন,  ‘গুলিতে এক ব্যক্তি নোয়াপাড়ায় মারা গেছেন। কী কারণে এই হত্যাকাণ্ড সেটা বের করার চেষ্টা চলছে।’

Parisreports / Parisreports

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে

সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন

মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর

কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা