বুধবার, ১২ আগস্ট, ২০২৬

শিক্ষকদের হঠাৎ অবরোধে তীব্র যানজট


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ দুপুর ১০:১৪

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের পদযাত্রা ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে পুলিশ। পরে শিক্ষকরা শাহবাগ থানার বিপরীত পাশের সড়কের উপর বসে পড়েন। এতে করে বন্ধ হয়ে যায় যানচলাচল। তৈরি হয়েছে দীর্ঘ যানজট। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছেন টিএসসি থেকে শাহবাগ এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখের সড়কে চলাচলকারীরা। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৫টায় এমন চিত্রই চোখে পড়েছে। 

সরেজমিনে দেখা গেছে, শাহবাগ থানার বিপরীত পাশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি সার্ভিল্যান্স বক্সের সামনে ৫০ জনের মতো শিক্ষক সড়কে বসে আছেন। তার সামনে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশের পাশাপাশি রাখা হয়েছে একটি জলকামান ও রায়ট কার। এছাড়া শাহবাগ অভিমুখের বাম পাশের সড়ক বন্ধ থাকায় উভয় দিকের গাড়িই ডান পাশের এক সড়কে থেমে থেমে চলাচল করতে দেখা গেছে। এসময় শিক্ষকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতেও দেখা গেছে মোটরসাইকেল, সিএনজি ও গাড়ি চালকদের।

এদিকে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যস্থতায় বিকেল ৫টার পর শাহবাগ থানার ভেতর থেকে একটি পুলিশ ভ্যানে যমুনায় স্মারকলিপি জমা দিতে গিয়েছেন শিক্ষকদের ১০ সদস্যের প্রতিনিধি দল। 

প্রতিনিধি দলে রয়েছেন—মো. মাহবুবুর রহমান, মো. লুৎফর রহমান, মনিবুল হক বসুনিয়া, মো. মোয়াজ্জেম হোসেন শাহীন, আব্দুল মান্নান, জুয়েল, বিজয় কর্মকার, শামীমা নাসরিন, সিরাজুল ইসলাম এবং খায়রুন নাহার লিপি।

Parisreports / Parisreports

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ

বন্যার্তদের সহায়তায় ঢাবি চারুকলায় ঘনঘটা ২

পরীক্ষায় প্রশ্নফাঁসের গুজব ছড়ালেও ব্যবস্থা

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়া 

ব্রিটিশ কাউন্সিলের ‘উইমেন ইন স্টেম’ বৃত্তির সুযোগ

দীর্ঘ ছুটির পর খুলল সব শিক্ষাপ্রতিষ্ঠান

ইবি শিক্ষিকাকে হত্যার পর নিজের গলায় ছুরি চালান কর্মচারী

শিক্ষাপ্রতিষ্ঠানে পুনঃভর্তি ফি নিষিদ্ধ, অনিয়মে ব্যবস্থা

শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

জকসু নির্বাচন: শীর্ষ তিন পদেই ছাত্রশিবির প্যানেলের জয়

জাবির আবাসিক হল থেকে ২১ বোতল মদসহ আটক ১

দিনভর অবরোধ, রাতেও শিক্ষা ভবনের সামনেই অবস্থান

শাহবাগে প্রাথমিক শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ, আহত ১২০