মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে ডিবি পরিচয়ে ডাকাতির চেষ্টা, আটক ১২


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১-২০২৫ রাত ১১:১২

চট্টগ্রামে গোয়েন্দা সংস্থার সদস্য (ডিবি) পরিচয়ে ডাকাতির সময় ১২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সাড়ে ১১ টায় নগরীর খুলশীর আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ভবনের অষ্টম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় হামলা চালায় ডাকাতদল। ভবনে প্রবেশের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। পরে, পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে ১২ ডাকাতকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ