চুরির অপবাদে কান ধরে বাজার ঘোরানো হলো বৃদ্ধকে
ফরিদপুরের ভাঙ্গায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মারধর ও কান ধরে বাজারে ঘোরানো হলো বৃদ্ধকে। রোববার (২৬ জানুয়ারি) সকালে ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের ঐতিহ্যবাহী কালামৃধা বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।
ভিডিওতে দেখা যায়, ৭৫ বয়সের এক বৃদ্ধকে কান ধরে দাঁড় করিয়ে রেখে মারধর ও গালিগালাজ করেছেন বাজারের কিছু লোকজন। কয়েকজন বৃদ্ধকে কান ধরিয়ে কিলঘুসি মারতে মারতে পুরো বাজারে ঘুরাতে দেখা যায়। কয়েকজনের হাতে লাঠি দিয়ে তাকে আঘাত ও চোর চোর বলে গালিগালাজ করতেও শোনা যায়।
এ ঘটনার সমালোচনা করে দোষীদের শাস্তি দাবি করে কালামৃধা বাজারের ব্যবসায়ী ইব্রাহিম জানান, রোববার সকাল দশটার দিকে তরকারি বাজারে এক ক্রেতা সবজি কিনছিলেন। তখন ওই ক্রেতার মোবাইলটি এই বৃদ্ধ লোকটি নিয়ে নেয় বলে অভিযোগ ওঠে। পরে বাজারের লোকজন তাকে আটকিয়ে কান ধরে ওঠবস করায়। এরপর কান ধরে পুরো বাজার ঘুরিয়ে ছেড়ে দেয়।
এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, ভিডিওটি দেখিনি এখনও। থানায় কোনো অভিযোগও আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Parisreports / Parisreports
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে
সারাদেশ টাঙ্গাইলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ২ আসামির যাবজ্জীবন
মাদারীপুরে বিকল বাসে আরেক বাসের ধাক্কা, নিহত ৩
পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা নিচ্ছে ডিএমপি নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট