মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১-২০২৫ দুপুর ১১:৪

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬-৭ আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার বুধহাটা ইউনিয়নের পদ্মবেওলা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সপ্তাহ খানেক আগে বুধহাটা ইউনিয়নে বিএনপির ইউনিয়ন কমিটি ঘোষনাকে ঘিরে উত্তেজনা বিরাজ করছিলো। আজ বুধবার একই স্থানে নতুন ঘোষিত কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণ ও সাবেক সভাপতি কবির ঢালী গ্রুপ কর্মী সম্মেলনের ডাক দেয়। উভয় গ্রুপের নেতাকর্মীরা ঘোষণা দিয়েই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ৬-৭ জন আহত হয়েছে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নোমান হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় ঘটনাস্থল ও আশপাশ এলাকায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছেন। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ