আগুনে পুড়ে প্রাণ গেল দম্পতির
নোয়াখালীর হাতিয়ায় গভীর রাতে বসতঘরে আগুন লেগে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন— নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলনবালা।
বিকেল ৫টায় অগ্নিদ্বগ্ধ নিমাই চন্দ্র মজুমদারের মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছার পর রাত ৯টার দিকে স্ত্রী মিলন বালার মৃত্যু হয়।
এর আগে, বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালি গ্রামের মুনদার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নিমাই চন্দ্র মজুমদার ও স্ত্রী মিলন বালা একই এলাকার বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য লিটন চৌধুরী বলেন, শুক্রবার গভীর রাতে যথারীতি নিমাই ও তার স্ত্রী ঘুমিয়ে ছিল। হঠাৎ তাদের রান্না ঘরে আগুন লাগা দেখে আশপাশের লোকজন দেখে এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। তার আগে ঘরের আসবাবপত্রসহ সবকিছু আগুনে পুড়ে যায়। ঘুমের ঘোরে আচ্ছন্ন থাকায় নিমাই ও তার স্ত্রীর শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যায়। ভোরে প্রতিবেশীরা উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় অ্যাম্বুলেন্সে বিকেল ৫টার দিকে নিমাইয়ের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় মিলনবালাকে ঢাকায় বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে রাত ৯টার দিকে মিলন বালার ও মৃত্যু হয়।
এ বিষয়ে হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Parisreports / Parisreports
হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ
চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ
চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা
ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের
নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট
টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা
ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট
বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা
কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু