মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লায় একদিনে দুই মরদেহ উদ্ধার


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৪-২-২০২৫ সকাল ৪:৩

কুমিল্লায় একদিনে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন, সাহিদা বেগম (৬৫) ও মো. রিফাত হোসেন (৯)। সোমবার (৩ ফেব্রুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডার ধনুসরা এলাকা ও সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডিপুর পাহাড় থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

কুমিল্লার চৌদ্দগ্রামের আমানগন্ডার ধনুসরা এলাকা থেকে সাহিদা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। ভোরে ফজরের নামাজের সময় সাহিদার স্বামী আবদুল মোমেন নামাজ পড়তে মসজিদে গেলে কে বা কারা হত্যা করে টয়লেট ট্যাংকের ভিতর লুকিয়ে রাখে। পরে স্বজনদের নজরে পড়লে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

অপরদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাইয়ের চন্ডিপুর পাহাড় রিফাতের মরদেহ উদ্ধার করা হয়। তার গলা ও শরীরের বিভিন্ন অংশে কাটা দাগ ছিলো। নিহত রিফাত বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, রিফাত গত ১ ফেব্রুয়ারি দুপুর থেকে নিখোঁজ ছিল। এ বিষয়ে নিহতের পরিবার বরুড়া থানায় নিখোঁজ ডায়রিও করে। সকাল ১১টার দিকে তার মরদেহের খোঁজ পেয়ে স্বজনরা পুলিশকে খবর দেয়। সদর দক্ষিণ থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ