মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে আ. লীগ কার্যালয় এখন ‘পাবলিক টয়লেট’


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ৭-২-২০২৫ রাত ১:২০

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়কে পাবলিক টয়লেট ঘোষণা করে সেখানে ভাঙা দেওয়ালে 'পাবলিক টয়লেট' লিখে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বুধবার রাত পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ ও দেয়ালের অংশে বড় করে লেখা হয় 'পাবলিক টয়লেট'। পরে সেখানে দাঁড়িয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা এটাকে 'পাবলিক টয়লেট' ঘোষণা দেয়। এরপর খরমপট্টিতে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জের অন্যতম সংগঠক আশরাফ আলী জানান, শেখ হাসিনা ভারতে পালিয়ে বাংলাদেশে আবার বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছেন। নিষিদ্ধ ছাত্রলীগ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করছে। শেখ হাসিনার ভারত থেকে বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জে এই কর্মসূচি পালন করা হয়।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, 'এখানকার পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।'

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ