মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অপারেশন ডেভিল হান্ট: গাজীপুরে আটক ৮২


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ১০-২-২০২৫ সকাল ৪:৩

দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০জন ও মহানগরের ৮টি থানায় ৪২জনসহ মোট ৮২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার (৮ জানুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা ও মহানগর পুলিশ।

তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ  সেনাবাহিনী, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাতভর এই অপারেশন পরিচালনা করে। 

রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টার দিকে গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, জেলার বিভিন্ন থানা এলাকায় এখনও অভিযান চলমান রয়েছে। গতকাল থেকে শুরু হওয়া অপারেশনে সকাল ৯টা পর্যন্ত গাজীপুর জেলার পাঁচটি থানায় ৪০ জন এবং মহানগরের ৮টি থানায় ৪২ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন।

গাজীপুর মহানগরের ৮টি থানায় মোট ৪২ জনের মধ্যে, পূবাইল থানায় ২জন, মেট্রো সদর থানায় ১৬জন, বাসন থানায় ৭ জন, টঙ্গী পূর্ব থানায় ৭ জন, গাছা থানায় ৫ জন, কোনাবাড়ি থানায় ২ জন ও কাশিমপুর থানায় ৩ জনকে আটক করা হয়েছে। 

গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. জাহিদুল হাসান জানান, গাজীপুর মহানগর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ। এই অভিযান চলমান রয়েছে। 

Parisreports / Parisreports

হবিগঞ্জে ফুটবল খেলা নিয়ে টর্চ জ্বালিয়ে ৬ মহল্লাবাসীর সংঘর্ষ

চুয়াডাঙ্গার সব রুটে বাস চলাচল বন্ধ

চট্টগ্রামে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ভাইয়ের মৃত্যু

রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা

ঈশ্বরদীতে অস্ত্র কেনাবেচার সময় হাতেনাতে অস্ত্র ব্যবসায়ী আটক

বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো বরের

নিয়ন্ত্রণহীন ইজিবাইক: খুলনায় সীমাহীন যানজট

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে জলাবদ্ধতা

ফের বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট

বিএসএফের হাতে বাংলাদেশি আটক, ভারতীয়কে ধরে আনলেন স্থানীয়রা

কক্সবাজার সৈকতে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ায় ৭ শ্রমিকের মৃত্যু 

ব্রহ্মপুত্রের ডান তীররক্ষা বাঁধে ধস, আতঙ্কে নদপাড়ের মানুষ