সোমবার, ১৮ মে, ২০২৬

সিরিয়ায় ১৬২ আসাদপন্থিকে হত্যা


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২৫ রাত ১১:১৩

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা বাহিনী দেশটির উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় আলাউইত সংখ্যালঘু সম্প্রদায়ের ১৬২ জনকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

তারা ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদপন্থি হিসেবে পরিচিত। আলাউইত বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার (৭ মার্চ) আসাদপন্থি অন্তত ১৬২ জনকে হত্যা বা ‘মৃত্যুদণ্ড কার্যকর’ করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর। খবর বিবিসি ও সানার।

এর আগের দিন বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় ওই অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগেও সেখানে প্রাণঘাতি সংঘাতের ঘটনা ঘটেছিল।

আসাদপন্থি এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারের নিরাপত্তাবাহিনীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু হতাহত হয়।  এরপরই আলাউইত সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরীয় বাহিনী। তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে।

বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল-শারা বলেন, আপনারা সব সিরীয়র ওপর হামলা চালিয়েছেন এবং ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন।  ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সময় এসেছে। আর আপনারা এটি প্রতিরোধ করতে পারবেন না। অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন, খুব বেশি দেরি হওয়ার আগে।

যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই অঞ্চলটি ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি বাশার আল-আসাদের শক্ত ঘাঁটি, তিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।

Parisreports / Parisreports

পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, দুই পুলিশ কর্মকর্তাসহ নিহত ৭

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত

বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম

পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ইরান যুদ্ধে হিসেবের চেয়ে দ্বিগুণ ব্যয় যুক্তরাষ্ট্রের

পশ্চিমবঙ্গের নির্বাচন: বুথফেরত জরিপে এগিয়ে বিজেপি

হরমুজ প্রণালি পাড়ি দিল প্রথম এলএনজিবাহী ট্যাংকার

ইরানের সঙ্গে ষড়যন্ত্রের দায়ে বাহরাইনে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড

ইসরায়েলের পাঠানো আয়রন ডোমেও রক্ষা পায়নি আমিরাত

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে

অচলাবস্থা কাটিয়ে ইরানের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু