৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
দক্ষিণ জাপান থেকে শুরু করে তাইওয়ান ও ফিলিপাইন উপকূল পর্যন্ত বিস্তৃত জলসীমায় ৫০টির বেশি নৌ ও সরকারি চীনা জাহাজ অবস্থান করছে। নিজেদের জলসীমার আশপাশে চীনা যুদ্ধজাহাজ ও কোস্টগার্ডের জাহাজের গতিবিধি তুলে ধরতে তাইওয়ান এই তথ্য প্রকাশ করেছে।
মানচিত্র অনুযায়ী, লিয়াওনিং ও এর সহযোগী যুদ্ধজাহাজগুলো ফিলিপাইনের পূর্বে অবস্থান করছে। অন্যান্য জাহাজ তাইওয়ানের পূর্ব ও দক্ষিণ-পূর্বে এবং তিনটি জাহাজ জাপানের দক্ষিণ উপকূলে রয়েছে। তবে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং বৃহস্পতিবার জানিয়েছেন, পশ্চিম প্রশান্ত মহাসাগরে লিয়াওনিং রণতরির এই মহড়া একটি বার্ষিক রুটিন কাজ। উন্মুক্ত সাগরে দীর্ঘ পাল্লার যুদ্ধসক্ষমতা যাচাই করতেই এটি পরিচালিত হচ্ছে, নির্দিষ্ট কোনো দেশের বিরুদ্ধে নয়।
সাম্প্রতিক মাসগুলোতে জাপান ও ফিলিপাইনের সঙ্গে চীনের সম্পর্কের অবনতি হয়েছে। ফিলিপাইন সাগরে মহড়ার পর লিয়াওনিং রণতরি জাপানের দিকে অগ্রসর হয় কি না, সেদিকে নজর রাখছেন তাইওয়ানের নিরাপত্তা কর্মকর্তারা। তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু বলেন, এমন কোনো পদক্ষেপ তারা দেখতে চান না, যা ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে।
চীন তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি। অন্যদিকে তাইওয়ান সরকার বলে আসছে, দ্বীপটির ভবিষ্যৎ কেবল এর জনগণই নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের প্যাসিফিক সেনাবাহিনীর কমান্ডার রোনাল্ড ক্লার্ক সম্প্রতি জানিয়েছেন, আগামী বছরের শুরুতেই চীন তাইওয়ানের দিকে অগ্রসর হতে পারে বলে তারা ধারণা করছেন। এর জবাবে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী জানান, নিজেদের প্রতিরোধ সক্ষমতা বাড়াতে তারা কাজ করছেন।
Parisreports / Parisreports
নেতানিয়াহুকে আবারও প্রত্যাখ্যান করলেন আইজেনকোট
পানির নিচে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল
রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা
প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা