নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
ইসরায়েলের নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট এবং গাদি আইজেনকটের বিরোধী জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের দেখা মিলেছে। দুই পক্ষের কেউই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। নেতানিয়াহুর জোট ৫৩ এবং আইজেনকটের জোট ৪৮ আসন পেয়েছে। আর ১৯ আসন নিয়ে বড় চমক উপহার দিয়েছে আরব দলগুলো।
তবে যেহেতু কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসন পায়নি, তাই এখন সব পক্ষের মধ্যে সরকার গঠন নিয়ে জোর আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর প্রতি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের বার্তা, পুনরায় নির্বাচন ঠেকাতে দলগুলো যেন সম্ভাব্য সব বিকল্প ভেবে দেখেন।
এসবের মধ্যে নেতানিয়াহুর জোটে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এই জোটের ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) পার্টির নেতারা ইঙ্গিত দিয়েছেন, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে আনুষ্ঠানিকভাবে যোগ না দিয়েই তাদের সমর্থনের বিষয়টি বিবেচনা করছে দলটি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, ইউটিজে জোটের বাইরে থাকবে কিন্তু তারা আইজেনকটের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বা কোনও আইনের বিপক্ষে ভোট দেয়ার পরিবর্তে ভোটদানে বিরত থেকে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সাহায্য করবে।
চ্যানেল ১২-এর মতে, ইউটিজে-এর সাতটি আসন ছাড়া নেতানিয়াহুর ব্লকের থাকবে ৪৬টি আসন, যার বিপরীতে আইজেনকটের ব্লকের আসনসংখ্যা হবে ৪৮টি। আইজেনকট আরব দল রা’ম-এর থেকেও সমর্থন চাইতে পারেন। এবারের নির্বাচনে নেসেটে আটটি আসন পেয়েছে মনসুর আব্বাসের এই দল।
Parisreports / Parisreports
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!