গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ভবিষ্যতে বড় ধরনের কোনও সংঘাতে ব্যাপক প্রাণহানির শঙ্কার বিষয়টি বিবেচনায় রেখে যুদ্ধক্ষেত্রে সহকর্মীদের সমাহিত করতে নিজ সেনাদের গণকবর খোঁড়ার প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধের পর মার্কিন বাহিনীকে আর এ ধরনের মহড়া চালাতে হয়নি। ওই যুদ্ধে প্রায় ৩৭ হাজার মার্কিন সেনা নিহত হয়েছিলেন।
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যেই মার্কিন সেনাদের এমন প্রশিক্ষণের খবর সামনে এসেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, কোনও যুদ্ধ চলাকালে ব্যাপক প্রাণহানি ঘটলে মার্কিন সেনারা কীভাবে পরিস্থিতি সামাল দেবে, তা দেখতেই মূলত এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
মার্কিন সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নর্থ ক্যারোলাইনার ফোর্ট ব্র্যাগে অবস্থিত থার্ড কোর সাসটেইনমেন্ট কমান্ড এবং ২০তম ইঞ্জিনিয়ার ব্রিগেডের সেনাসদস্যদের পাশাপাশি সেনাবাহিনীর ধর্মীয় কর্মকর্তারা এই মহড়ায় অংশ নেন। নিহত সেনাদের পরিচয় শনাক্তকরণ এবং যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেয়ার আগ পর্যন্ত মরদেহগুলো যেন অক্ষতভাবে সংরক্ষণ করা যায়, সে কাজে মাটি কাটার যন্ত্র ও এক্সকাভেটর কতটা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব; তা পরখ করে দেখতে এগুলো ব্যবহার করা হয়।
ইরাক ও আফগানিস্তানের সাম্প্রতিক সামরিক সংঘাতগুলোতে অবশ্য সাময়িক গণকবর খোঁড়ার পরিবর্তে নিহত সেনাদের দ্রুততম সময়ে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিত মার্কিন বাহিনী।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এই মহড়ার মূল উদ্দেশ্য ছিল, সাময়িক দাফনের মাধ্যমে যেন মরদেহগুলোকে পুরোপুরি অক্ষত অবস্থায় সংরক্ষণ করতে পারে। যাতে যুদ্ধ থামার পর পরবর্তীতে ফরেনসিক দলগুলো নিরাপদে মরদেহ উত্তোলন, পরিচয় শনাক্ত এবং চূড়ান্তভাবে নিহত সেনাদের দেশে ফেরত পাঠানোর কাজটি সম্পন্ন করতে পারে।’
Parisreports / Parisreports
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ
বিক্ষোভের মুখে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স
ভারতে মাঝআকাশে পাওয়ার ব্যাংক বিস্ফোরিত হয়ে প্লেনে আগুন
রিয়াদে বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত
মমতা-কেজরিসহ পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী আটক!