রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মার্কিন প্রযুক্তি দিয়েই যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর ইরানের হামলা!


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২৬ দুপুর ১১:১৬

যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর মার্চের শুরুতে মার্কিন সেনা ও অবকাঠামোতে হামলা চালাতে ইলন মাস্কের স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান। 

রোববার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। ইরানে স্টারলিংক চালানো নিষিদ্ধ। 

তবে ইলন মাস্কের কোম্পানি গোপনে দেশটিতে স্টারলিংকের ডিভাইস স্থাপন করেছে। আর সেগুলো ব্যবহার করেই মার্কিনিদের ওপর হামলা চালিয়েছে ইরানি বাহিনী।

ওয়াশিংটন পোস্ট দুটি সূত্রের বরাতে বলেছে, বিষয়টি জানতে পেরে ইলন মাস্ক অত্যন্ত ক্ষুব্ধ হন।

এছাড়া মাস্ককে তার দল জানায়, যুক্তরাষ্ট্রের সেনারাও স্টারলিংক ইন্টারনেটের সামরিক ভার্সন— যেটি স্টারশিল্ড নামে পরিচিতি, তার অপব্যবহার করছে। 

তারা কম দামের প্ল্যান কিনে, সেটি অন্য কাজে ব্যবহার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনারা স্থল অভিযান চালানোর জন্য ব্যবহৃত স্টারশিল্ডের প্ল্যান কিনেছে। 

কিন্তু তারা সেটি ওয়ান ওয়ে ড্রোন ছোড়ার কাজে ব্যবহার করেছে। মাস্কের কোম্পানি মূলত ড্রোন ছোড়ার জন্য ব্যবহৃত ইন্টারনেটের জন্য বেশি দাম নেয়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষার মন্ত্রণালয় ও মাস্কের স্পেসএক্স এ নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরান-যুক্তরাষ্ট্র ও রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার নিয়ে ইলন মাস্কের কোম্পানিটি একাধিকবার সমালোচনার মুখে পড়েছে।

Parisreports / Parisreports

মার্কিন প্রযুক্তি দিয়েই যুক্তরাষ্ট্রের সেনাদের ওপর ইরানের হামলা!

বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ

নেতানিয়াহুকে আবারও প্রত্যাখ্যান করলেন আইজেনকোট

পানির নিচে চীনের দীর্ঘতম হাইওয়ে টানেল

রিয়াদে জ্বালানি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

প্যারিসে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ

পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের

৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান

নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল