বিশ্বজুড়ে অন্তত ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ খরা, বন্যা ও প্রাণঘাতী তাপদাহের মতো চরম জলবায়ু ঝুঁকির মধ্যে বসবাস করছেন। সংঘাত ও জলবায়ু পরিবর্তনের যৌথ প্রভাবে তাদের দুর্ভোগ আরও বাড়ছে।
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
আসন্ন কপ৩১ জলবায়ু সম্মেলনের আগে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, বিশ্বের মোট বাস্তুচ্যুত মানুষের প্রায় তিন-চতুর্থাংশ আফগানিস্তান ও বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে বসবাস করছেন।
ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার (অপারেশন্স) অ্যান্টন লেইস গার্সিয়া বলেন, সংঘাতকবলিত ও ভঙ্গুর এলাকাগুলোতে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া শুধু উন্নয়নের বিষয় নয়, মানুষের বেঁচে থাকার জন্যও জরুরি। সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা মানুষের কাছে জলবায়ু অর্থায়ন পৌঁছানো প্রয়োজন।
প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত মানুষের নিজ দেশে ফিরে যাওয়াও কঠিন হয়ে পড়ছে। ২০২৬ সালের প্রথম ছয় মাসে দেশে ফিরে যাওয়া শরণার্থীদের দুই-তৃতীয়াংশের বেশি জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় ফিরেছেন।
এ ছাড়া ২০৫০ সালের মধ্যে সাব-সাহারান আফ্রিকার প্রতি তিনটি শরণার্থী শিবিরের একটিতে বছরে অন্তত ১০০ দিন প্রাণঘাতী তাপদাহ দেখা দিতে পারে। ইথিওপিয়ার হেলাওয়েন শিবিরে বছরে ২০০ দিনেরও বেশি সময় তীব্র গরম স্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে হিটস্ট্রোক ও অকালমৃত্যুর ঝুঁকি বাড়বে।
প্রতিবেদনে আরও সতর্ক করা হয়েছে, বড় আকারের এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকার সোমালিয়া, কেনিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডায় চলতি বছরের শেষ নাগাদ প্রায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। আফ্রিকার সাহেল অঞ্চলে খরা ও বন্যায় সম্পদ নিয়ে সংঘাত এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিও বাড়তে পারে।
ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, বৈশ্বিক জলবায়ু অর্থায়নের মাত্র ১০ শতাংশের মতো ভঙ্গুর ও সংঘাতকবলিত দেশগুলোতে পৌঁছায়। বাস্তুচ্যুত মানুষের প্রয়োজনের তুলনায় এই অর্থ অত্যন্ত কম। তাই তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ৩১ সম্মেলনে বিশ্বনেতাদের জলবায়ু অভিযোজন খাতে অর্থায়ন বাড়ানোর আহ্বান জানিয়েছে সংস্থাটি।
Parisreports / Parisreports
জলবায়ু ঝুঁকিতে ৯ কোটি বাস্তুচ্যুত মানুষ
পাকিস্তানে ২ পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা
যেখানে হুমকি, সেখানেই তাৎক্ষণিক পাল্টা আঘাতের নির্দেশ
কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাওয়ের চেষ্টা কট্টর হিন্দুত্ববাদীদের
৫০টির বেশি চীনা জাহাজের উপস্থিতি, হুমকি ভাবছে তাইওয়ান
নেতানিয়াহুর পতন আসন্ন, জোট ছাড়ার ইঙ্গিত দিলো এক দল
গণকবর খোঁড়ার প্রশিক্ষণ নিচ্ছেন মার্কিন সেনারা
ডিভি লটারি পুনরায় চালুর আদেশ আদালতে আটকে গেল
নোবেল না পেয়ে নরওয়ের ওপর ক্ষুব্ধ ট্রাম্প
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড় বোয়েলের আঘাতে নিহত ২
গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
হুথি হামলার জেরে তেলের দাম গত ৬ মাসের মধ্যে সর্বোচ্চ